ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালসহ তিন বিভাগীয় শহরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন


আপডেট সময় : ২০২৬-০১-১৬ ২২:৫৮:১৬
বরিশালসহ তিন বিভাগীয় শহরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন বরিশালসহ তিন বিভাগীয় শহরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন
 
মশিউর রহমান রাসেলঃ
 সরকার বরিশাল, রংপুর ও ময়মনসিংহ—এই তিনটি বিভাগীয় শহরের জন্য পৃথক পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছে। গত ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।
 
‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর ক্ষমতাবলে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫’-এর আওতায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
 
এর আগে গত বছরের ২৬ নভেম্বর এই তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশ জারি করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর সুষম ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং নাগরিকদের উন্নত জীবনমান নিশ্চিত করা হবে।
 
এই তিনটি নতুন কর্তৃপক্ষ যুক্ত হওয়ায় দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯টিতে। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কক্সবাজার ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ