ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ভরাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ


আপডেট সময় : ২০২৬-০১-১৩ ২৩:১৪:১৯
​ভরাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ​ভরাপাড়া কামিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তায়ালার দরবারে অশেষ শুকরিয়া আদায় করেছেন নবনির্বাচিত সভাপতি।

এক বিবৃতিতে তিনি এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসা, আস্থা ও সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করি-তিনি যেন আমাকে অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ