ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই অটোরাইস মিল শ্রমিক নিহত


আপডেট সময় : ২০২৬-০১-১১ ১৪:২৬:৪৭
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই অটোরাইস মিল শ্রমিক নিহত নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই অটোরাইস মিল শ্রমিক নিহত
 
 স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় ট্রেনের ধাক্কায় দুই অটোরাইস মিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের চল্লিশা রেলস্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা চল্লিশার জীবন কুমার সাহার মালিকানাধীন ‘তমাল তম্ময়’ অটোরাইস মিলে শ্রমিক হিসেবে প্রায় এক বছর ধরে কাজ করছিলেন।
 
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সহকর্মীদের সঙ্গে মিলের পাশের রেললাইনে হাঁটতে গিয়ে চল্লিশা স্টেশনের দিকে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যান। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।
 
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই নূরুল ইসলাম জানান, ঘটনাস্থলের বিষয়ে অবগত হয়েছেন তারা। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ