ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আমীরে জামায়াত


আপডেট সময় : ২০২৬-০১-০২ ০০:২০:২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আমীরে জামায়াত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে গুলশান কার্যালয়ে আমীরে জামায়াত
নিজস্ব প্রতিবেদক 


আজ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন-এর গুলশান কার্যালয়ে যান। 


এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। 


তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুশলাদি জিজ্ঞাস করেন ও তাঁকে সান্তনা দেন। তাঁর পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।  


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জনাব সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 


আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন।


গুলশান কার্যালয় থেকে বের হয়ে আমীরে জামায়াত উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ