রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-১২-৩১ ১১:৪৬:১১
রাজশাহী নগরীতে নারী-সহ ৩ কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলপুকুর ও বায়ালিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোছাঃ নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), সে নগরীর বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা। মোঃ সাইফুল ইসলাম (৩২), সে সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করে, ও মোঃ ইমরান নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার বাসিন্দা।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় বেলপুকুর থানার ভড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তুফানীকে আটক করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থেকে সাইফুলকে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ আটক করা হয়। একইদিন মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডল-সহ ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা স্বীকার করে জানায়, মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদক কাছে রেখেছিল তারা। এ ব্যপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#
রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে, বিভাগীয় কমিশনার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, সরকারি দপ্তরে আমরা অনেক কাজই করি যা আমাদের রুটিন দায়িত্ব। এ রুটিন দায়িত্বের বাইরে আমাদের কিছু আইকনিক কাজ করতে হবে। এ অঞ্চলের জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন সেটা এ বিভাগের জন্য মডেল হতে পারে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।
আমরা আমাদের নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে নির্বাচনের প্রচারণা অব্যাহত রাখবো। তিনি নির্বাচন কেন্দ্রিক কাজ কর্মে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণসমূহ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এদিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানগণ সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত থেকে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন।
এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন।#
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স