ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান-৩০০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এড. আবুল কালামের মনোনয়নপত্র দাখিল


আপডেট সময় : ২০২৫-১২-২৯ ২১:১১:২১
বান্দরবান-৩০০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এড. আবুল কালামের  মনোনয়নপত্র দাখিল বান্দরবান-৩০০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এড. আবুল কালামের মনোনয়নপত্র দাখিল
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) তিনি বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনির কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস এম আব্দুচ সালাম আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, পৌরসভা আমীর হারুনুর রশিদ, বান্দরবান সদর আমীর সুলাইমানসহ বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ