নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন এ পরীক্ষা চলবে।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ৬১৯ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ৫৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৫৭ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষাকালে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ২৪২ জন ছাত্র ও ৩২০ জন ছাত্রী। কেন্দ্র কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।
কেন্দ্র সচিব ও জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নকলমুক্ত পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।