ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে নিজেকে শেষ করলেন গৃহবধূ


আপডেট সময় : ২০২৫-১২-২৮ ১৫:৪৮:৩১
মাধবপুরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে নিজেকে শেষ করলেন গৃহবধূ মাধবপুরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে নিজেকে শেষ করলেন গৃহবধূ
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি ।
 
হবিগঞ্জের মাধবপুরে নিজ ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে মনছুরা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২৮-ডিসেম্বর) সকালে উপজেলার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটেছে নিহত মনছুরা ওই গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।V

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ