ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলো হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা


আপডেট সময় : ২০২৫-১২-২৬ ২৩:৫১:০৮
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলো হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলো হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসা এখন সকলের কাছেই সুপরিচিত। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার নাহিদ নিউ মার্কেটে অবস্থিত অত মাদ্রাসাটি। প্রতিবছরই ভালো ফলাফলে উপজেলা জুড়ে সুনাম অর্জন করে আসছে হাটপাঙ্গাসী দারুল আব্রার মাদ্রাসাটি। বর্তমান সময়ে সব কিছুতেই পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে শিক্ষা যেন পিছিয়ে নেই।

তাই উপজেলার বিভিন্ন গ্রামের অবিভাবকরা তাদের সন্তানদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে বেছে নিয়েছে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হাটপাঙ্গাসী দারুল আব্বার মাদ্রাসাকে। এই মাদ্রাসা থেকে এবার নুরানি কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৩০ জন ট্যালেন্টপুলে ও ১৯ জন সাধারণ গ্রেডে ভিত্তি পেয়ে অত্র উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়।

 এ ব্যাপারে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির ফলাফল মানসম্মত পাঠদান, শিক্ষা বান্ধব পরিবেশে রেখে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলায় এ বছরও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসাটি। ধারাবাহিকতার এই সাফল্য অখুন্ড ধরে রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ