ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-১২-২৬ ১৫:৫০:১৮
পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
 কাউখালী প্রতিনিধি 
 
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি ও বাশুরী গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল করিম হাওলাদারকে একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
বুধবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে  আব্দুল করিমকে (৪৮) গ্রেফতার করে।
কাউখালী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারধর, ভাংচুর করে ক্ষতি সাধন ও খুন জখমের হুমকি  ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়।
 
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “ওই মামলায় করিম এজাহারভুক্ত আসামি নন; তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ