ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দোছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক দফতর ও প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ উপজেলা জামায়াত


আপডেট সময় : ২০২৫-১২-২৫ ১৪:০১:২৪
দোছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক দফতর ও প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ উপজেলা জামায়াত দোছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক দফতর ও প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ উপজেলা জামায়াত
হেলাল উদ্দীন(মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ


বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক দফতর ও প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতের আমীর (ভাঃ) মোহাম্মদ আবু নাছেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।  
 
বুধবার (২৪ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেম্বুছড়ি বিওপির ক্যাম্প কমন্ডারের সাথে  সাক্ষাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ  ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পাদনে  প্রশাসনের  সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 
সাক্ষাৎকালে  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে  আইন মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে উল্লেখ করা হয়।
 
উপজেলা আমীর বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬ টি কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরের অংশীজনদের সাথে  ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। 
 
উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সফরে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলার সিনিয়র সভাপতি রফিক আহমেদ, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রতিনিধি আ.র.ম শামীম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ, দোছড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন সিকদার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ