কাউখালীতে বিশেষ অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-১২-২০ ১৬:১২:২৮
কাউখালীতে বিশেষ অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযানে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে। কাউখালী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবির লিটন (৫৬)কে উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিএনপি নেতার বিল্ডিং নির্মাণে চাঁদা দাবি, মারধর ও আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করার অপরাধ দেখানো হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি সহ ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে।আজ শনিবার বেলা এগারোটায় টার দিকে আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স