ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মণিরামপুরে ছাত্রজনতার বিক্ষোভ


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ১৬:২৫:১৭
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মণিরামপুরে ছাত্রজনতার বিক্ষোভ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মণিরামপুরে ছাত্রজনতার বিক্ষোভ

 এস এম মামুন, যশোর 

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও বীর বিপ্লবী শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যের অবসানের দাবিতে যশোরের মণিরামপুরে ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৯ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সকল প্রকার আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ছাত্রনেতা ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ