ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১৯ ০১:৫৯:৪৫
রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলীতে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃআইয়ুব চৌধুরী,
রাজস্থলী (রাঙ্গামাটি), ১৮ ডিসেম্বর ২০২৫ :


জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বৈদেশিক রেমিট্যান্স দেশের উন্নয়ন ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রবাসে যাওয়ার আগে নিরাপদ অভিবাসন, আইনগত প্রক্রিয়া অনুসরণ, দালাল চক্র থেকে দূরে থাকা এবং বিদেশে অবস্থানকালে শ্রম অধিকার সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের জন্য সময়োপযোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও অভিবাসন সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এতে প্রবাসীরা বিদেশে গিয়ে হয়রানি ও প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাবে এবং আর্থ-সামাজিকভাবে লাভবান হবে।

সভায় প্রবাসী ও অভিবাসীদের কল্যাণে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ কেন্দ্র স্থাপনের উপরও গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ