ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিলহান্ট ফেজ ২: দুদিনে নওগাঁয় গ্রেফতার-১৪


আপডেট সময় : ২০২৫-১২-১৮ ১২:১৫:৫১
ডেভিলহান্ট ফেজ ২: দুদিনে নওগাঁয় গ্রেফতার-১৪ ডেভিলহান্ট ফেজ ২: দুদিনে নওগাঁয় গ্রেফতার-১৪
নাদিম আহমেদ অনিক-

নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান "অপারেশন ডেভিলহান্ট টু " পূর্ণমাত্রায় শুরু হয়েছে। অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত গত দুদিনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার এর দিকনির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)” পরিচালনার মাধ্যমে গত ১৬-১৭ ডিসেম্বর মোট ১৪ জনকে গ্রেফতার করে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলের সাথে সংযুক্ত। তাদের জেলার বিভিন্ন উপজেলা এলাকা থেকে অভিযানে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইন-শৃঙ্খলা ভঙ্গ সহ জনমনের অশান্তি সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । নওগাঁ জেলা পুলিশ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ  নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ