ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ


আপডেট সময় : ২০২৫-১২-১৬ ১৭:১০:৩৪
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে র‍্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ
মোঃআইয়ুব চৌধুরী, 
রাজস্থলী (রাঙ্গামাটি) :


বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর)  এ উপলক্ষে র‍্যালি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে একটি র‍্যালি বাঙ্গালহালিয়া বাজারের পূর্ব -উত্তর -দক্ষিণ  এলাকা প্রদক্ষিণ শেষে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুইঅং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অরুন সেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বক্তারা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ