ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুলাদীর পাতারচর বদ্ধভূমিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত


আপডেট সময় : ২০২৫-১২-১৪ ২২:০৬:৪৮
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুলাদীর পাতারচর বদ্ধভূমিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুলাদীর পাতারচর বদ্ধভূমিতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত
মুলাদী প্রতিনিধিঃ
 
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মুলাদীর পাতারচর বদ্ধভূমিতে ফুল দিয়ে জাতির সুর্য সন্তান শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুলাদী সরকারী কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল রবিবার সকাল ১০টায় মুলাদী পৌরসভার পতারচর গ্রামের বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ গোলাম সরোয়ার, উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, থানা অফিসার ইনচার্জ আরাফাত জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা উত্তম কুমার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাসার, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান আলাল, ইদ্রিসুর রহমান সরদার, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাধারন সম্পাদক কাওসার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসম সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ