ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


আপডেট সময় : ২০২৫-১২-১৪ ২১:৩৯:২১
নাইক্ষ‍্যংছড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন নাইক্ষ‍্যংছড়িতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
হেলাল উদ্দীন (মিঞজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :

জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব ইলাহীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও স্মরণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ