মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির অভিযোগ।
আপডেট সময় :
২০২৫-১২-১৪ ১৬:১৪:৪৭
মাদ্রাসা অফিস সহকারী বিরুদ্ধে সরকারি গাছ কর্তন করে বিক্রির অভিযোগ।
বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি
রংপুরে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন জোড়পুকুর মাদ্রাসা অফিস সহকারী মনিরুজ্জামান মনির বিরুদ্ধে মূল্যবান মেহগনি, ইউকলিকটরসহ ৭ টি গাছ কর্তন অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি গাছগুলো কেটে পাশের দুটি সমিলে বিক্রির উদ্দেশ্য রেখেছেন।সরজমিনে যেয়ে দেখা যায়, ডাঙ্গাপাড়া থেকে চকপলাশবাড়ি যাওয়ার সরকারি রেকর্ডকৃত রাস্তায় লাগানো ছিল গাছগুলো।রাতের আঁধারে গাছগুলো কেটে গোড়াগুলো মাটি ও শুকনো গোবর দিয়ে ঢেকে রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে ডাঙ্গাপাড়া গ্রামের অন্তত পাঁচজন বাসিন্দা বলেন, রাত ২টার দিকে এসে মনির
লেবার নিয়ে এসে রাস্তার পাশে লাগানো গাছগুলো কেটে নিয়ে যায়।ঘটনাটি স্হানীয় ইউপি চেয়ারম্যান গাফলতিকে তার দুষছেন।গ্রামবাসী আরো জানান,যারা গাছ কাটার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।
গাছ কাটা শ্রমীক আশরাফুল ইসলাম বলেন, আমাদের গাছ কাটার কথা বলে ন মনির নামে এক লোক নিয়ে এসেছেন। গাছ কাটলে আমরা মজুরি পাই।
অভিযোগ বিষয়ে অফিস সহকারী মনিরুজ্জামান মনির বলেন,ভাই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আমি আপনার সঙ্গে পরে কথা বলব এ কথা বলে তিনি ফোনটি কেটে দেন।
বদরগঞ্জ দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, বিষয়টি আপনার কাছে শুনলাম।
আমি ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।
১৪/১২/২৫
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স