ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিদলাই ওয়ান স্টার মডেল একাডেমীর শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১২-১৪ ০১:৫২:৫৫
সিদলাই ওয়ান স্টার মডেল একাডেমীর শুভ উদ্বোধন সিদলাই ওয়ান স্টার মডেল একাডেমীর শুভ উদ্বোধন
মোঃ অপু খান চৌধুরী।।

বর্তমান বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগতমানের শতভাগ নিশ্চয়তায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই ওয়ান স্টার মডেল একাডেমীর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর (শনিবার) দুপুরে সিদলাই ৭নং ওয়ার্ডে নব গঠিত এ প্রতিষ্ঠিানটি ফিতাকেটে ও ফুলেল সুভেচ্ছায় উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল হক মেম্বারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ান স্টার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ হাসান হামিম, ব্রাহ্মণপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিদলাই দরবার শরীফের পীর সাহেব  রুহুল আমিন, সিদলাইর প্রবীণ আলেম শহীদুল্লাহ ফারুকী, সিদলাই আশরাফ হাই স্কুলের প্রধান শিক্ষক মুমিনুল হক ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, ওয়ান স্টার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ আবুল হাসান, শেখ মোহাম্মদ আল-আমিন, মোঃ শিপন, মোঃ ইকরামুল, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ জালাল, মোঃ সুমন, মোঃ জামির, মোঃ সাইফুল, মোঃ সবুর মোহাম্মদ নাসিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে ওয়ান স্টার মডেল একাডেমির মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ