ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গফরগায়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-১২-১৩ ২২:০৩:২৪
গফরগায়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ গফরগায়ে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ
ওমর ফারুক তালুকদারঃ-

ময়মনসিংহের গফরগাঁয়ে গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুরের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় সেচ্ছাসেবকদল নেতা মোঃ হাদির বিরুদ্ধে। মামলা সূত্রে জানা যায়, গত রাত সাড়ে ৩ টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাড়ির পাশে মৎস খামারে মাছ ধরার সময় গফরগাঁও সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ হাদি মুক্তিযোদ্ধা কালামের বাড়িতে প্রবেশ করে।

পরে ওই গৃহবধূর ঘরে গিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধূর ডাক চিৎকারে পাশের ঘরে থাকা শাশুড়ি এসে হাদিকে ধস্তাধস্তি অবস্থায় দেখতে পেলে হাদি পালিয়ে যায়। পরে গৃহবধূর মামলা দায়েরের পর পাগলা থানা পুলিশ আসামি হাদিকে গেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তার পরিবার সহ এলাকাবাসী সুস্থ বিচারের দাবী জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ