ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি করছে শ্রমিকদল নেতা রাজ্জাক বেপারী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১২-১৩ ১৭:২৭:০৯
রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি করছে শ্রমিকদল নেতা রাজ্জাক বেপারী রাস্তার পাশে সরকারি গাছ কেটে বিক্রি করছে শ্রমিকদল নেতা রাজ্জাক বেপারী

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

সরকারি বিধি নিষেধ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি রাস্তার পাশে বন বিভাগের সরকারি গাছ কেটে সাবার করে বিক্রি করছেন মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের কুখ্যাত ড্রেজার ব্যবসায়ী ফসলী জমি বালু দিয়ে ভরাটের মূলহোতা কথিত শ্রমিকদল নেতা রাজ্জাক বেপারী। সরেজমিন গিয়ে দেখা যায় মালখানগর ইউনিয়নের মালখানগর মোড় হতে নাটেরশ্বর যাওয়া রাস্তার পাশে তিনি নির্বিচারে কর্তন করছেন বন বিভাগের সরকারি গাছ। 


এ সময় তিনি কাটা গাছগুলো নছিমন যোগে নিয়ে যাচ্ছেন। সরকারি গাছ কাটার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো কোন সরকারি গাছ নয় আমার গাছ আমি কাটবো। কোন সরকারের আবার অনুমতি নিবো? কতো সাংবাদিক এলোগেলো আপনাদের কি দরকার সেটা বলেন?বিষয় টি উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ হুমায়ন আহমেদ কে অবগত করলে তিনি বলেন আমি বিষয় টি অবগত ছিলাম না আপনাদের মারফত জানতে পারলাম। প্লিজ রাজ্জাক বেপারীর নাম ঠিকানা কামাকে প্রেরণ করুন বিষয় টি আমি দেখছি। 


সরকারি গাছ কাটার বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, সরকারি অনুমোদন ছাড়া কেউ রাস্তার পাশের  সরকারি গাছ কাটার অধিকার সংরক্ষণ করেনা তথ্যগুলো আমাকে দিয়ে সহায়তা করুন বিষয় টি আমি তদন্ত করে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি।


কথিত শ্রমিকদল নেতার পরিচয় নিশ্চিত হতে সিরাজদিখান উপজেলা শ্রমিকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, মালখানগরে আমাদের শ্রমিকদলের ওয়ার্ড কমিটি দেয়া হয়নি। রাজ্জাক বেপারী নামে ঐ ওয়ার্ডে আমাদের কোন সভাপতি নেই যদি কেউ শ্রমিকদলের পরিচয় দিয়ে অপকর্ম করে তবে আপনারা তার বিরুদ্ধে বেশি করে লেখেন কারণ কারোও অপকর্মের দায় শ্রমিকদল দিবেনা। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ