ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১২-১৩ ১৬:০৫:২৭
রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাজস্থলী (রাঙ্গামাটি):

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে  সভায় দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মংঞোই মারমা'র সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ।
এতে আরও উপস্থিত ছিলেন, রাজস্থলী বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, মুইথুইঅং মারমা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তনচংগ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি- নুরুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তনচংগ্যাসহ
প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগি  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতি খলিলুর রহমান বলেন,, আমাদের ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হয়েগেছে তাই  দলে কোন ধরণের বিশৃঙ্খলা দল সহ্য করবে না। আগামী ১৬ই ডিসেম্বর  মহান  বিজয় দিবস সফলভাবে সম্পন্ন করা ও আগামীর পথচলা ঐক্যবদ্ধ হবে আশাবাদ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ