কাউখালীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-১৩ ১৪:৪৪:৫২
কাউখালীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার বিকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৬নং শংকরপুর ওয়ার্ডের বিএনপি'র আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শংকরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবউদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিকী, নারী নেত্রী রানী আক্তার প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে তার বার্তা পৌঁছে দিতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স