মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
আপডেট সময় :
২০২৫-১২-০৯ ১৭:০৪:২৯
মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
এস এম মামুন, যশোর
মণিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ কর্মসূচির অর্থায়ন করে ইসলামী রিলিফ বাংলাদেশ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা ও জাতীয় মহিলা সংস্থার সদস্যগণসহ বিভিন্ন সামাজিক ও নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারী উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এবং সব ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও রূপরেখাবদ্ধ পদক্ষেপ নিতে হবে। রোকেয়া দিবসের চেতনায় নারীর অধিকার, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে উন্নয়নমূলক কার্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স