মুন্সীগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম আতিকুর রহমানের নির্বাচনী মোটর শোভাযাত্রা
আপডেট সময় :
২০২৫-১২-০৮ ২২:৩৪:৪২
মুন্সীগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম আতিকুর রহমানের নির্বাচনী মোটর শোভাযাত্রা
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমানের বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ৯টা থেকে শোভাযাত্রাটি শ্রীনগর উপজেলার ছনবাড়ি মদিনা মসজিদ থেকে শুরু হয়। পরে এটি সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগড়া ইউনিয়নে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় দুই উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন লস্করপুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, মাওলানা সোহরাব হোসাইন, শ্রীনগর উপজেলা সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান, সেক্রেটারি রিপন সরকার, সিরাজদীখান উপজেলা সভাপতি আলহাজ্ব আবু হানিফ এবং উপজেলা সেক্রেটারি বুলবুল আহমদসহ দুই উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স