পরিচ্ছন্নতা পক্ষ উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ
আপডেট সময় :
২০২৫-১২-০৮ ১৬:৪৬:২৪
পরিচ্ছন্নতা পক্ষ উপলক্ষে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ
"পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নাগরিক জীবন" এই শ্লোগান নিয়ে পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর, ২০২৫) উপলক্ষে নাগরিক সমাবেশ করেছে সুনামগঞ্জ পৌরসভা। জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সোমবার দুপুরে এ সমাবেশ চলে। পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পৌরসভা প্রশাসক মো. মতিউর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান।
এসময় প্রধান অতিথি ড. ইলিয়াস মিয়া বলেন, প্রায় দুই লক্ষ পাঞ্চাশ হাজার মানুষের এই পৌরসভায় ৫০ জনের মত পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পুরো পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। পৌর এলাকার প্রত্যেক বাসিন্দা নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। পৌরসভার প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সাহায্য করা।
এছাড়া বক্তারা বলেন, সুনামগঞ্জ একটি প্রাকৃতিক শহর। সুনামগঞ্জ পৌরসভার কার্যক্রম অন্যান্য পৌরসভার থেকে উন্নত । পৌরসভার প্রত্যেকটি পরিচ্ছন্নতা কর্মী ও অন্যান স্টাফ পৌর বাসীর সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে। তারা সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন পরিবেশ রক্ষায় নিজে সচেতন হন এবং আপনাদের সন্তানদের পরিবেশ রক্ষায় আগ্রহী করে তুলুন।
উন্মুক্ত আলোচনা পর্বে মতামত ও পরামর্শ তুলে ধরেন নাগরিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধানগন, গণমাধ্যমকর্মী ও রেস্টুরেন্ট মালিকগন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শিল্পকলা একাডেমী হতে বিহারী পয়েন্ট পর্যন্ত এক বিশাল র্যালি পালিত হয়।
উল্লেখ্য, ১৯১৯ সালে গঠিত সুনামগঞ্জ পৌরসভা ৩২ দশমিক ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গঠিত। ক্লিন সুনামগঞ্জ হিসেবে গড়ে তুলতে কাজ করছে পৌরসভা কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স