ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্ধোধন


আপডেট সময় : ২০২৫-১২-০৫ ১৫:৫৯:৪৭
ময়মনসিংহে জেলা ক্রীড়া  সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্ধোধন ময়মনসিংহে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের শুভ উদ্ধোধন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ) লিঃএরসহযোগিতায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। 
আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে।

ময়মনসিংহ ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটাল (প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন। 

এ  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল আমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সন্মানিত সদস্য এনামুল হক আকন্দ লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলম।সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমীন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ