ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণ


আপডেট সময় : ২০২৫-১২-০৩ ২২:৫৫:৪৩
রায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণ রায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণ
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উপকারভোগী ১১২ কৃষকদের মাঝে উন্নতজাতের ক্রসব্রীড জাতের বকনাসহ উপকরণ বিতরণ করা হয়েছে। ৩ রা ডিসেম্বর বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি কে.এম মাসুদ রানা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস প্রমুখ। বকনা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ