কৃষকের অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিশ্চিতকরণে পঞ্চগড়ে গণসমাবেশ অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১২-০২ ১৫:২৬:৫২
কৃষকের অধিকার ও নারী-শিশু সুরক্ষা নিশ্চিতকরণে পঞ্চগড়ে গণসমাবেশ অনুষ্ঠিত
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার অমর খানা ইউনিয়নের মডেল কিন্ডার গার্ডেনে মাঠ প্রাঙ্গণ “কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধ” শীর্ষক এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে বিকাশ বাংলাদেশ।
অনুষ্ঠানে অতিথিরা কৃষকের ন্যায্য অধিকার, কৃষিজপণ্যের সঠিক মূল্য, নারীর সামাজিক নিরাপত্তা এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মোঃ ওয়ালিউল্লাহ হক, শহর সমাজসেবা অফিসার, পঞ্চগড়
ডাঃ মরিয়ম, প্রাণীসম্পদ বিভাগ, পঞ্চগড়
খুরশীদ জাহান কাকলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়
সুজন চন্দ্র দাশ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা
আব্দুর রহিম, কৃষি বিপণন কর্মকর্তা
রোকেয়া খাতুন, সমবায় অফিসার, পঞ্চগড়
জয়নব আক্তার কাজলি, সভাপতি, উপজেলা অ্যাসোসিয়েশন
সঞ্চালনায় – মল্লিকা সিং
মাঠপর্যায়ের সমন্বয় – মোঃ রুহুল আমিন, ফিল্ড কো-অর্ডিনেটর
বিকাশ বাংলাদেশ–এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন প্রধান
ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জ–এর প্রতিনিধি শাহ সুফি আল মোতাক্কেল বিল্লাহ
মোঃ ওয়ালিউল্লাহ হক, শহর সমাজসেবা অফিসার
তিনি বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার মূল কারণ সামাজিক বৈষম্য ও সচেতনতার অভাব। পরিবার, বিদ্যালয় ও সমাজ—সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “কৃষক ও গ্রামীণ নারীরাই উন্নয়নের প্রকৃত চালিকাশক্তি।”
খুরশীদ জাহান কাকলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
তিনি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সঠিক প্রণোদনা প্রদান এবং আধুনিক কৃষি প্রযুক্তিকে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। তিনি বলেন, “কৃষকের অধিকার রক্ষা ছাড়া কৃষি উন্নয়ন অসম্ভব।”
আব্দুর রহিম, কৃষি বিপণন কর্মকর্তা
তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের অপতৎপরতা কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষকের পণ্য যেন ন্যায্যমূল্যে বাজারে পৌঁছে যায়—এ বিষয়টি নিশ্চিত করতে কৃষি বিপণন বিভাগ সক্রিয়ভাবে কাজ করছে। তিনি কৃষকের সুরক্ষা ব্যবস্থায় নীতিগত সহায়তার ওপর জোর দেন।
জয়নব আক্তার কাজলি, সভাপতি – উপজেলা অ্যাসোসিয়েশন তিনি বলেন
“নারীর অধিকার মানে শুধু নিরাপত্তা নয়, সমান সম্মানের অধিকার। কৃষকের পরিবারের নারীরা কৃষিকাজে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করেন, কিন্তু স্বীকৃতি পান খুব কম। নারীকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আনতে না পারলে সমাজ পরিবর্তন হবে না। কৃষক ও নারী—এই দুই শক্তিকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।”
আলাউদ্দিন প্রধান, নির্বাহী পরিচালক – বিকাশ বাংলাদেশ
তিনি বলেন, বিকাশ বাংলাদেশ দীর্ঘদিন ধরে কৃষক, নারী নেতৃত্ব ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করছে। তিনি জানান, “নারী অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে পরিবার ও সমাজ সহিংসতা থেকে দূরে থাকে।”
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় অতিথিরা উল্লেখ করেন, নারীর নিরাপত্তা, শিশুর সুরক্ষা, কৃষকের অধিকার, কৃষিজ পণ্যের সুষ্ঠু বিপণন এবং সামাজিক অন্তর্ভুক্তি—সবকিছুই একে অপরের সাথে সম্পর্কিত। একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়তে এই ক্ষেত্রগুলোতে সমন্বিত উদ্যোগই একমাত্র পথ।
আলোচনাসভা শেষে অতিথিরা সচেতনতামূলক বার্তা প্রদান করেন এবং স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স