ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নকলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-১২-০১ ১৬:৫৬:১০
নকলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নকলায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


হারুনুর রশিদ প্রতিনিধি: শেরপুরের নকলায় বিএনপি দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নকলা পৌরসভার ৯নং কলাপাড়া ওর্য়াড বিএনপির আয়োজনে কলাপাড়া বাজারে রহমতুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক এবং শেরপুর ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: ফাহিম চৌধুরী।


এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তার সুস্থতা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিল ও আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হক দুলাল, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, নকলা পৌর বিএনপির আহবায়ক কামরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন মসজিদেও বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ