ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টা কর্মবিরতি পালন


আপডেট সময় : ২০২৫-১১-৩০ ২০:৩৩:৫৮
কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টা কর্মবিরতি পালন কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টা কর্মবিরতি পালন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। 


মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন ও দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে কুষ্টিয়ায় দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে।

রবিবার ( ৩০ নভেম্বর) সকাল ৯টা-১১টা পর্যন্ত কুষ্টিয়া 
হাসপাতাল চত্বরে এ মানববন্ধন করেন।  

এ মানববন্ধনে মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য ইউনিটে একযোগে এ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটে এবং সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
প্রেসক্রিপশন হাতে নিয়ে অনেকেই ওষুধ কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।




এ সময় বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিনের আন্দোলন সত্ত্বেও দাবি বাস্তবায়িত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।


এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো: রফিকুর রহমান বলেন, সকল ডিপ্লোমাধারী কর্মকর্তাই দ্বিতীয় গ্রেড পাচ্ছেন, অথচ আমরা এখনও কর্মচারী হিসেবে পড়ে আছি। এটি সুস্পষ্ট বৈষম্য। সরকারের প্রতি আহ্বান দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. শেখ তারেক বলেন, ১০ম গ্রেড দাবি নয়, আমাদের অধিকার। আর বিলম্ব নয় শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হোক। আজ দুই ঘণ্টা কর্মসূচি দিয়েছি, আগামীতে হলে শাটডাউনও করা হবে।


এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান,  সকালে বেশ কয়েকজন রোগী ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। পরে গিয়ে দেখি কর্মবিরতির ব্যানার টানানো।
এতে রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রতিদিনই আমাদের হাসপাতালে বিপুলসংখ্যক রোগী সেবা নিতে আসে। টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের দাবিটি দ্রুত বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দাবি আদায়ে তারা শাটডাউন করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবেন। তাই সরকারের উচিত দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত নেওয়া।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ