ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নকলায় পিঠা উৎসব


আপডেট সময় : ২০২৫-১১-৩০ ১৭:০৬:৪২
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নকলায় পিঠা উৎসব তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নকলায় পিঠা উৎসব

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।


এ সময় উপজেলা জামাতের আমীর গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, সাবেক ওলামা দলের সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আরিফা খানম এশা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। এতে ১০টি স্টলে বাহারি রকমের পিঠার সমাহারে মুগ্ধ হন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ