ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত ইউএনও


আপডেট সময় : ২০২৫-১১-৩০ ১৭:০২:৩২
মির্জাগঞ্জে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত ইউএনও মির্জাগঞ্জে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত ইউএনও
 
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের বদলি জনিত কারণে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩০ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 
সভায় উপস্থিত সর্বস্তর মানুষের ভালোবাসায় সিক্ত হন ইউএনও মো. তরিকুল ইসলাম। তিনি বদলি জনিত কারণে উপজেলা থেকে বিদায় হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকলে আবেগাপ্লুত কণ্ঠে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মির্জাগঞ্জে তার কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত অনেকের অশ্রুসিক্ত চোখ লক্ষ্য করা যায়। 

 
এ সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ মুন্সি, উপজেলা জামায়াতে আমীর মাওলানা সিরাজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন সুজন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা খানম মঞ্জু প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ