কাউখালী প্রতিনিধি:
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি গ্রামে শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী ৪র্থ দিনের কর্মসূচিতে কৃত্রিম প্রজনন ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
একসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার,ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মিনহাজুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শিশির কুমার রায় সহ উক্ত দপ্তরের অন্যান্যরা। চলমান ক্যাম্পে বিভিন্ন রকম পশুপাখি নিয়ে আসা এবং না নিয়ে আসা ৭৫ জন সেবাপ্রার্থীর প্রায় তিন শতাধিক গরু,ছাগল, হাঁস মুরগী, কবুতরের চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার জানান, আগামী ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ সমাপ্ত হবে।