ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরে ২০২০ SSC ব্যাচের মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো মেগা ফাইনাল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-২৮ ২১:১৬:৪১
রামপুরে ২০২০ SSC ব্যাচের মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো মেগা ফাইনাল অনুষ্ঠিত রামপুরে ২০২০ SSC ব্যাচের মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো মেগা ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়ায় আশুজিয়া ইউনিয়নের রামপুর ২০২০ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত রামপুর মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল শুক্রবার (২৮ নভেম্বর) রামপুর বাজার সংলগ্ন মাঠে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় তেতুলিয়া রাহেলা রশিদ ফুটবল একাডেমি ও বন্ধু স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম শহিদুল ইসলাম তরুণ। সভাপতিত্ব করেন আবুল খায়ের মাষ্টার, যুগ্ম আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবকদল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য খায়রুল ইসলাম, রামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অলি উল্লাহ তালুকদার, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, ৩নং সলপা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আজজিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, আগুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলিমুন ইসলাম রনি, সাবেক ইউপি সদস্য রুবেল মেম্বার প্রমুখ।

খেলা পরিচালনা করেন নেত্রকোণার ফুটবলার মশিউর রহমান টিটন, সার্বিক সহযোগিতায় ও সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় এলাকাবাসী।

উত্তেজনাপূর্ণ ম্যচে নির্দিষ্ট সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে বন্ধু স্পোটিং ক্লাব ৫-৪ গোলে জয়লাভ করে। 

প্রতিযোগিতামূলক এই ফাইনালকে ঘিরে রামপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ