ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় মুখমন্ডল পোড়ানো ও লিঙ্গ কাটা বিবস্ত্র বিভৎস অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১১-২৬ ১৩:১৪:১২
ভেড়ামারায় মুখমন্ডল পোড়ানো ও লিঙ্গ কাটা বিবস্ত্র বিভৎস অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার ভেড়ামারায় মুখমন্ডল পোড়ানো ও লিঙ্গ কাটা বিবস্ত্র বিভৎস অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখমন্ডল পোড়ানো ও লিঙ্গ কাটা বিবস্ত্র বিভৎস অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। 


বুধবার (২৬ নভেম্বর) সকালের দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক ৪০ বছর বয়সী এই ব্যক্তিকে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে লাশ ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ধারণা করছি, হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।’ল

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হবে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ