ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে... চরমোনাই পীর


আপডেট সময় : ২০২৫-১১-২৪ ২১:১৬:৩০
দেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে... চরমোনাই পীর দেশের মানুষ ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে... চরমোনাই পীর
রাহাদ সুমন,বরিশাল :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১০ টায় বাংলাদেশ মুজাহিদ কমিটির নলছিটি শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রেজাউল করীম বলেন, বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর, শ্রমিকদের অর্জিত  টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাদিক বার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ  চায় না। এ দেশে চাঁদাবাজ দখল বাজদের কোন স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেয়ার ভালো মানুষকে ভোট দেয়ার। 

কাঠিপাড়ার পীর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিভিন্ন আলেমগণ ওয়াজ নসিয়াত করেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর -নলছিটি) আসনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজির জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ
রেজাউল করিম।
###
রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ২৪-১১-২০২৫ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ