ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমারখালীতে যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে স্বামীর পলায়ন, ৩ বছরের দেবরকে নিয়ে লাপাত্তা ভাবী


আপডেট সময় : ২০২৫-১১-২৩ ১৭:৫৩:৪৪
কুমারখালীতে যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে স্বামীর পলায়ন, ৩ বছরের দেবরকে নিয়ে লাপাত্তা ভাবী কুমারখালীতে যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে স্বামীর পলায়ন, ৩ বছরের দেবরকে নিয়ে লাপাত্তা ভাবী
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে স্বামীর পলায়নের জেরে অটোগাড়ি ও স্বামীকে না পেয়ে মাত্র ৩ বছরের দেবরকে নিয়ে লাপাত্তা হয়েছেন ভাবী রিনা খাতুন (৩২)। 


বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

তিনি জোতমোড়া গ্রামের আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুর থানার গয়লাকান্দি গ্রামে। অন্যদিকে আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানান, প্রথম স্ত্রী ও সন্তান রেখে প্রায় দুই বছর আগে অটোগাড়ি চুরি করে পালিয়ে যায় আনোয়ার। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। প্রায় পনেরো দিন আগে রিনা খাতুন আনোয়ারের দ্বিতীয় স্ত্রী পরিচয়ে শ্বশুরবাড়িতে এসে ওঠেন। তিনি দাবি করেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছে এবং যৌতুক হিসেবে একটি অটোগাড়ি দিয়েছেন। তিন মাস আগে সেই গাড়ি ও কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে আনোয়ার।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারকে না পেয়ে রিনা বারবার টাকা ও অটোগাড়ি ফেরত দাবি করে আসছিলেন এবং না দিলে ক্ষতি করার হুমকিও দিচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি আনোয়ারের ৩ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি মাঝেমধ্যে খোলা পাওয়া যাচ্ছে।

শিশু নিখোঁজ হওয়ায় বেহাল অবস্থায় আছেন তার মা আনোরা খাতুন। তিনি বলেন, পনেরো দিন ধরে রিনা বাড়িতে ওঠে টাকার জন্য চাপ দিচ্ছিল। রাতে রান্নায় ব্যস্ত থাকার সুযোগে আমার ছোট ছেলেকে নিয়ে পালিয়েছে। ছেলেটি ছোট, দুধ ছাড়া থাকতে পারে না। যত টাকাই লাগুক, আমার সন্তানকে ফেরত চাই।

শিশুটির বাবা জিন্নাহ শেখ কুমারখালী থানায় রাতেই লিখিত অভিযোগ দেন এবং বিভিন্ন স্থানে খোঁজ করছেন বলে জানান।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, তিন বছরের শিশুকে নিয়ে নারীটি পালিয়েছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ