ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে রাজনীতিতে কোন প্রতিহিংসার সুযোগ থাকবে না- এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম


আপডেট সময় : ২০২৫-১১-২৩ ১১:০২:২৪
কালকিনিতে রাজনীতিতে কোন প্রতিহিংসার সুযোগ থাকবে না- এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম কালকিনিতে রাজনীতিতে কোন প্রতিহিংসার সুযোগ থাকবে না- এমপি প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর-৩ আসনে মনোনীত এম.পি প্রার্থী মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, আগামী দিনের রাজনীতিতে কোন প্রতিহিংসার সুযোগ থাকবে না। 

তিনি আরো বলেন, বাংলাদেশে অবৈধভাবে যে হয়রানির ইতিহাস ছিল, চাঁদাবাজির ইতিহাস ছিল, দুর্নীতির ইতিহাস ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে পার্লামেন্ট গঠন করার মাধ্যমে যে সন্তান উপহার দিবে সে সন্তান কোন দুর্নীতি ও হয়রানি করার সুযোগ কাউকে দিবে না। শুক্রবার (২১ নভেম্বর)  সন্ধ্যায় ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন দলীয় অফিস উদ্বোধন শেষে নবগ্রাম উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এতে ডাসার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওলানা মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় তাদের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ