নেত্রকোণায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ১২ শতাধিক মানুষ
আপডেট সময় :
২০২৫-১১-২২ ২০:১৭:৩৩
নেত্রকোণায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ১২ শতাধিক মানুষ
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’ বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বিরামপুর হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের তত্ত্বাবধানে এবং তাঁর সহধর্মিণী ডা. লুৎফা হকের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় ১,২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। তিনি জনগণের জন্য পর্যাপ্ত ও সুলভ চিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকেণা
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স