ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু ‎


আপডেট সময় : ২০২৫-১১-২২ ১৪:৪৮:০৩
‎বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু ‎ ‎বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ দুইজনের মৃত্যু ‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা আজিজ খান সরকার বাড়ী এলাকার মৃত. আবুল হাসেন খানের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরুল ইসলাম (নুরু খান) এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই শামছুল ইসলাম(ফজলু খান) ও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা
‎ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ