মোটরবাইক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান ‘আমরা দেশ থেকে দুর্নীতি শব্দটা বিদায় ও বেকারত্ব দূর করে বাংলাদেশের চিত্র পরিবর্তন করতে চাই’
আপডেট সময় :
২০২৫-১১-২২ ১২:২৬:৪৭
মোটরবাইক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বদরুজ্জামান ‘আমরা দেশ থেকে দুর্নীতি শব্দটা বিদায় ও বেকারত্ব দূর করে বাংলাদেশের চিত্র পরিবর্তন করতে চাই’
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান বলেছেন, ‘আমরা দেশ থেকে দুর্নীতি শব্দটা বিদায় ও বেকারত্ব দূর করে বাংলাদেশের চিত্র পরিবর্তন করতে চাই’
শুক্রবার (২১নভেম্বর) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় জামায়াতে ইসলামীর মোটরবাইক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মাওলানা বদরুজ্জামান বলেন, ‘আমরা সেবক হতে চাই, শাসক নয়। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন। আমরা সেবক হবো, শাসক নয়। এই দেশের উন্নয়নের জন্য একটা বাঁধা হচ্ছে দুর্নীতি। আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি নামক শব্দটি বিদায় করে এই এলাকা সহ গোটা বাংলাদেশের চিত্রটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমাদের যুব সমাজ হয় উদ্যোক্তা হবে না হয় চাকরি করবে। দ্ইুটার একটা হবে। কেউ বেকার থাকবে না ইনশাল্লাহ।
জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সাবেক আমির অ্যাডভোকেট গোলাম সারওয়ার বলেন, ‘জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা বিশ্বাস করি এবং আপনারও দেখেছেন আমাদের প্রার্থীকে যদি আল্লাহ মেহেরবানি করেন, জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা ওয়াদা করতে পারি জনগণের জন্য আনীত পয়সা আমাদের প্রার্থীর তছরুপের কোন সম্ভাবনা নাই’।
ময়মনসিংহ মহানগর যুব সেক্রেটারি এম এস জোবায়ের হোসাইন বলেন, ‘জামায়াতে ইসলামী গত এক বছর যাবত নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। সেই দৃষ্টিতে আমরা অনেক এগিয়ে আছি। গৌরীপুরে ৯২টি কেন্দ্র রয়েছে। আমাদের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রকমিটি রয়েছে। কেউ যদি মনে করে আমরা ভোট ডাকাতি করবো, কেন্দ্র দখল করবো এসব আর গৌরীপুরে হবে না ইনশাল্লাহ।
কর্মসূচিতে বক্তব্য দেন জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা সেক্রেটারী আবু ইউসুফ, সহকারি সেক্রেটারি মহসীন আলম সুজন, পৌর শাখার সভাপতি আব্দুন নূর, অর্থ সম্পাদক আবুল মনসুর, দপ্তর সম্পাদক আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ মহানগর সেক্রেটারি আল-আমিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহীন কবির প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স