ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের মনিহার থেকে চার লক্ষ উনত্রিশ হাজার ছয়শত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬


আপডেট সময় : ২০২৫-১১-২১ ২১:০৬:২২
যশোরের মনিহার থেকে চার লক্ষ উনত্রিশ হাজার ছয়শত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ যশোরের মনিহার থেকে চার লক্ষ উনত্রিশ হাজার ছয়শত জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ একজন জাল টাকা বিক্রয়কারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
 
 র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
 
এরই ধারাবাহিকতায় ইং ২০ নভেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ, বিকাল ১৫:৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার সিনেমা হলের পাশে চায়ের দোকানে কতিপয় ব্যক্তি বাংলাদেশী নকল পত্রমূদ্রা (ব্যাংক নোট/জাল টাকা) বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইং ২০/১১/২০২৫ তারিখ ১৬.১০ ঘটিকার সময় উল্লেখিত দোকানে অভিযান পরিচালনা করে আসামী ইব্রাহিম গাজি (১৯), পিতা- কাশেম আলী গাজী, মাতা-রাবিয়া বেগম, সাং- গনেশপুর, পোষ্ট- খলিষখালী, থানা-পাটকেলঘাটা, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৯০,০০০/- (নব্বই হাজার) জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার বসতবাড়িতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ আরো জাল টাকা আছে।
তার স্বীকারোক্তি মতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন গনেশপুর গ্রামে আসামীর বসতবাড়িতে র‌্যাবের আভিযানিক দলের সদস্যরা ইং ২০/১১/২০২৫ তারিখ সময় ১৯.২০ ঘটিকায় তল্লাশী পরিচালনা করে জাল টাকা তৈরির সরঞ্জামাদি কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টার সহ প্রয়োজনীয় সামগ্রী সহ ৩,৩৯,৬০০/- (তিন লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত) জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সর্বমোট (৯০০০০+৩৩৯৬০০)= ৪,২৯,৬০০/- (চার লক্ষ উনত্রিশ হাজার ছয়শত) জাল টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
 
 পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামত সমূহ  ও আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ