ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে অভিযান


আপডেট সময় : ২০২৫-১১-২১ ১৬:২৪:৫৪
পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে  অভিযান পুঠিয়ায় মর্ডান কসমেটিকসে অভিযান
মো: গোলাম কিবরিয়া 
রাজশাহীর বিশেষ প্রতিনিধি


রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় মর্ডান কসমেটিকস অ্যান্ড হারবাল লিমিটেডে র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করা  ।


অভিযানের সময় কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট, কাঁচামালের মান, লেবেলিং ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করেন র‍্যাব ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ওজনে কম দেওয়া, ভেজাল পণ্য উৎপাদন, অনুমোদনবিহীন লেবেল ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া লাইসেন্সবিহীন ৩টি পণ্য উৎপাদনের প্রমাণও মেলে।

এ বিষয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘পুঠিয়া উপজেলা প্রশাসন, র‍্যাব ও ভোক্তা অধিকারের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বানেশ্বর এলাকায় যেসব প্রতিষ্ঠান এখনো অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’


তিনি আরও বলেন, ‘উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’V


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ