কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল র্যাব
আপডেট সময় :
২০২৫-১১-১৫ ১৪:৩০:৫৩
কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল র্যাব
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় মায়ের সাথে মেলায় ঘুরতে এসে সিজান (৭) নামের হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দিল র্যাব।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে কুষ্টিয়ার এনএস রোডের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত তমিজ উদ্দিন মার্কেট থেকে শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া শিশু সিজান কুষ্টিয়ার চৌড়হাস গোরস্থানপাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে। শিশুটি কুমারগাড়া পাইলট স্কুলে কেজি শ্রেনীর ছাত্র।
র্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে পৌষ মেলায় মায়ের সাথে বাচ্চাটি ঘুরতে আসে। আনুমানিক সন্ধ্যা ছয়টার সময় মায়ের সাথে ঘরতে ঘুরতে হারিয়ে যায়। পরে বাচ্চাটি মাকে খুঁজতে খুঁজতে এনএস রোডের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত তমিজ উদ্দিন মার্কেটে এসে কান্না করতে থাকে। পরে র্যাব খবর পেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পে নিয়ে যায়। শিশুটিকে র্যাব তার পরিচয় জানতে চাইলে তার নাম, বাবার নাম এবং মায়ের নাম ছাড়া আর কিছুই বলতে পারেনি। এরপর র্যব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নির্দেশনা মোতাবেক র্যাবের কুষ্টিয়া সদর ও মিরপুর এফএস টিমসহ একাধিক টিম ছেলেটির পরিবারের সন্ধানের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। প্রায় এক ঘন্টার মধ্যেই র্যাব তার পরিবারের সন্ধান পেতে সক্ষম হয়। পরে যাচাই বাচাই করে বাচ্চাটির নানা ও মায়ের কাছে বাচ্চাটিকে হস্তান্তর করে র্যাব।
এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, র্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারি একটা বাচ্চা ছেলে মেলায়ঘুরতে এসে হারিয়ে গেছে। শহরের তমিজ উদ্দিন মার্কেটের মধ্যে কান্না কাটি করছে। র্যাবের টিম পাঠিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে তার পরিবারের সন্ধান করে বাচ্চাটিকে তার নানা এবং মায়ের হাতে হস্তান্তর করেছি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স