ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড. আবুল কালাম–এর পক্ষের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল হয়েছে


আপডেট সময় : ২০২৫-১১-১৫ ১২:৫৯:৫৯
সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড. আবুল কালাম–এর পক্ষের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল হয়েছে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড. আবুল কালাম–এর পক্ষের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল হয়েছে
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এড. আবুল কালাম–এর পক্ষের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল হয়েছে।

এর অংশ হিসেবে ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব আবু নাসের। তিনি বিভাগীয় দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে কেন্দ্রের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভাইয়েরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সকলের সঙ্গে স্মারক ছবি তোলা হয়।
জনাব আবু নাসের কেন্দ্রের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দিতে দায়িত্বপ্রাপ্তদের সতর্কতা ও নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জনাব এড. আবুল কালাম-এর বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ