ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ


আপডেট সময় : ২০২৫-১১-১২ ১১:১২:১৪
নেত্রকোনায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ নেত্রকোনায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার পূর্বধলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লিটন মিয়া (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গোহালাকান্দা পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত লিটন মিয়া একই গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে লিটন মিয়ার ছোট ভাই আব্দুল মোতালেব (৩৫) ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি মেহগনি গাছের ডালে তার ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন যে, লিটন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাদের প্রাথমিক ধারণা, মানসিক হতাশা বা অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মৃতদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ