ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-১০ ২৩:৩২:১৯
মাধবপুর থেকে ৭৭ কেজি  গাঁজা উদ্ধার ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাধবপুর থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৭৭ কেজি  গাঁজা উদ্ধার ও ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন অদ্য ১০/১১/২০২৫ খ্রিঃ আনুমানিক রাত ০১.৫৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পানসী হোটেলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীসপুর ইউপি মুক্তিযোদ্ধা চত্তর সংলগ্ন কিছুক্ষণ খাবার হোটেলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে আনুমানিক রাত ০২.১০ ঘটিকার সময় পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাকে তল্লাশি করে তার সাথে থাকা বস্তার ভিতর নীল রংয়ের পলিথিন উপর খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ ইলিয়াছ মিয়া (৪০), পিতা- মৃত হানিফ মিয়া, সাং- জগদীসপুর, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ।


এছাড়াও অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ১০/১১/২০২৫ খ্রিঃ আনুমানিক সকাল ০৬.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপর ইউপির লোহাইদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ আলামিন মিয়া (২৩), পিতা- মোঃ শানু মিয়া ,সাং- জালুয়াবাদ, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। ধৃত ব্যক্তিদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ