ঢাকা , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-০৯ ২২:১৩:৪০
ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
 
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: 
 
 ময়মনসিংহ সদরের চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ -৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর উদ্যোগে আজ ৯ নভেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায়  ফ্রি চক্ষু ছানি অপারেশন  ক্যাম্প সম্পন্ন হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি ক্যাম্পে প্রায় ৫০০ এর মত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী শতাধিক রোগীকে ফ্রিতে চশমা বিতরণ করা হয়। প্রায় অর্ধশত রোগীকে ছানি অপারেশন এর জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরে পাঠানো হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর এর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ফ্রি ক্যাম্প করার জন্য আশ্বস্ত করেন।


তিনি বলেন, চর এলাকার মানুষ অবহেলিত। গ্রামীণ পর্যায়ে হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল ও উপকরণ সংকট এর কারণে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করলে চিকিৎসাসেবার আধুনিকায়ন করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে। 

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, মহানগর মিডিয়া বিভাগ এর সভাপতি ইঞ্জি. মু. আল মুজাহিদ। এছাড়ারাও চরখরিচা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ